চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া মুছার দোকান এলাকার কনভেনশন হলের সামনে সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির গাড়ির ধাক্কায় আবির হোসেন (১৬) নামে এক পথচারীর মতৃ্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।